Author: nauadmin

Home / Author: nauadmin

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৬ -২০২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন দুটি বিভাগ চালু হতে যাচ্ছে। বিভাগ দুটি হলো-কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইংরেজি বিভাগ। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইংরেজি বিভাগ চালু করার সক্ষমতা আছে কি না আজ শুক্রবার তা যাচাই-বাছাই করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একটি টিম। টিমের নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মোঃ আসলাম হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন-বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ) এবং সিনিয়র সহকারী পরিচালক নূর ইসলাম চৌধুরী। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মোঃ আসলাম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. ফজলে হুদা বাবুল, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডকেট সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড. মোঃ তারিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মামুনুর রহমান রিপন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. ইকবাল আজিজ খান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোমিনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আমেনা আক্তার, আইন বিভাগের শিক্ষার্থী তিথি চৌধুরী এবং হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাসিফ আরশাদ। প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মোঃ আসলাম হোসেন তাঁর বক্তব্যে বলেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা অনেক ভালো। নিজস্ব ভবন না হলেও অফিস কক্ষ, রিডিং রুম, শ্রেণিকক্ষগুলো অনেক পরিপাটি এবং সুন্দর। নতুন দুটি বিষয়ে পাঠদানে উপযোগী অবকাঠামো এবং পারিপার্শ্বিকতা বিদ্যমান আছে।
তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ে অচিরেই মেডিকেল সেন্টার এবং পরিবহন ব্যবস্থা চালু করা হবে।

আজ ৪ আগস্ট’২৬ সকাল ১১ টায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ইভি সাব পোস্ট অফিসের শুভ উদ্বোধন করা হয়। যৌথভাবে উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য জনাব ফজলে হুদা ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসে ড. মো. তারিকুল ইসলাম।

 

 

চেক হস্তান্তর অনুষ্ঠান

আজ ৭ জুলাই’ ২৬ নওগাঁ বিশ্ববিদ্যালয়ে “ব্রাক ব্যাংক স্টাডি সেন্টার” (ডিজিটাল লাইব্রেরী) স্থাপনের লক্ষে ব্যাংকের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার একটি চেক নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী’র কাছে হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর করেন ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এর হেড মো. ফজলুল কবীর, রাজশাহী ক্লাস্টার রিজিওনের ক্লাস্টার ম্যানেজার মো. দুলাল মিয়া, ব্রাক ব্যাংক নওগাঁ ব্রাঞ্চ ম্যানেজার মি. শাহিনুর রহমান। এসময় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পক্ষে অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. সায়েম বিন সোলায়মান এফসিএমএ, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক খোন্দকার শাহরিয়ার রহমান উপস্থিত ছিলেন। ব্রাক ব্যাংক স্টাডি সেন্টার স্থাপনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার জন্য উপাচার্য ব্রাক ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।