নওগাঁ বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
আজ ৭ নভেম্বর’ ২৬ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’র তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দু’য়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী। বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত তথ্যবহুল, দিক নির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়।তাঁর বক্তব্যে ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য সুদৃঢ়করণে এই দিনটির অপরিসীম গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে মাননীয় উপাচার্য বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হলো দেশপ্রেম, ঐক্য এবং আত্মমর্যাদা। ইতিহাসের এই মহান শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে কাজ করে যেতে হবে।”তাঁর এই গঠনমূলক বক্তব্য উপস্থিত সকলকে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়।আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দু’য়া করা হয়।
