দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকান্ডের প্রতিবাদে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে প্রতিবাদ র্যালি ও সমাবেশ অদ্য ১৬ই নভেম্বর ২০২৬ তারিখ সোমবার সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী’র নেতৃত্বে প্রতিবাদ র্যালিটি একাডেমিক ভবন-২ থেকে শুরু হয়ে নওগাঁ-বগুড়া রাস্তা প্রদক্ষিণ করে একাডেমিক ভবন-১ এ এসে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী। দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আমেনা আক্তার ও আইন বিভাগের প্রভাষক নাজমুন সাকিব ইতি। প্রতিবাদ সমাবেশে উপাচার্য বলেন সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকান্ডের মধ্য দিয়ে একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে চায়। শ্রমিক আন্দোলনের নামে নির্বিচারে গাড়ি ভাংচুর, কারখানায় অগ্নিসংযোগ করে দেশের গার্মেন্টস শিল্পকে ধংস করতে চায়। তিনি বলেন এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, না হলে দেশের গণতন্ত্র বিপন্ন হবে ও অর্থনীতি পুনরায় ক্ষতিগ্রস্ত হবে। তিনি দেশবাসীকে আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য আহ্বান জানান।
