নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আইন ও হিসাববিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের ক্লাস সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা

Home / Campus Life, Campus News, Events, NAU in Media, Uncategorized / নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আইন ও হিসাববিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের ক্লাস সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আইন ও হিসাববিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের ক্লাস সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা

০৮ নভেম্বর ২০২৬ (রবিবার), নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাস সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ নভেম্বর ২০২৬ তারিখ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ১০১ নং কক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ তারিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষার্থী তিথি চৌধুরী ও মো. আবু তালেব শেখ এবং হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অহনা জামান রিদমী ও মোঃ মাহিম আহমেদ। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষক মোঃ জাহেদুল ইসলাম সৌরভ ও নাজমুন সাকিব ইতি এবং হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক সানজিদা কবির। এছাড়া সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো. কায়েস উদ্দিন ও আব্দুর রউফ পাভেল।

উল্লেখ্য, গত ১৮ জুলাই ২০২৬ তারিখে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়ে ২৯ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হয়েছে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে।

একাডেমিক ক্যালেন্ডারে বর্ণিত সময়সূচি অনুযায়ী ক্লাস শুরুর পর কোনো প্রকার বিঘ্ন ছাড়াই মাত্র ৩ মাস ১০ দিনে সেমিস্টার শেষ হওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের স্বপ্ন ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়।