১০ নভেম্বর, ২০২৬ নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো যথাযথভাবে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হলো International Accounting Day (আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস)।

Home / Campus Life, Campus News, NAU in Media, Uncategorized / ১০ নভেম্বর, ২০২৬ নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো যথাযথভাবে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হলো International Accounting Day (আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস)।

১০ নভেম্বর, ২০২৬ নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো যথাযথভাবে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হলো International Accounting Day (আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস)।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো যথাযথভাবে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হলো International Accounting Day (আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস)।

বিশ্বব্যাপী হিসাববিজ্ঞান পেশার গুরুত্ব, আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় হিসাববিদদের অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়।১০ নভেম্বর ১৪৯৪ সালে ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা প্যাসিওলি (Luca Pacioli)-এর বিখ্যাত গ্রন্থ Summa de Arithmetica প্রকাশিত হয়। এই গ্রন্থে আধুনিক হিসাববিজ্ঞানের অন্যতম ভিত্তি ডাবল-এন্ট্রি বুককিপিং বা দ্বৈত দাখিলা পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল। এ কারণে ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস হিসেবে পরিচিতি লাভ করেছে।

আধুনিক ও সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলতে হিসাববিজ্ঞান শিক্ষা ও পেশাগত দক্ষতার বিকাশ অপরিহার্য। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো দিবসটি উদ্‌যাপনের মাধ্যমে হিসাববিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে ইতিবাচক চর্চাকে উৎসাহিত করার একটি নতুন উদ্যোগের সূচনা হলো।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই প্রথম আয়োজন ভবিষ্যতে হিসাববিজ্ঞান শিক্ষা, পেশাগত উৎকর্ষ এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে—এমন প্রত্যাশা।