আজ ২২ নভেম্বর ২০২৬ (রবিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষক ও প্রফেসর ড. এস এম কামরুজ্জামান সস্ত্রীক নওগাঁ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন। ক্যাম্পাসে পৌঁছালে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ অতিথিকে আন্তরিকভাবে স্বাগত জানান। পরে তিনি মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ তারিকুল ইসলাম। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রফেসর ড. এস এম কামরুজ্জামান নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের আধুনিক শ্রেণিকক্ষ (ক্লাসরুম), সমৃদ্ধ লাইব্রেরি, মনোরম রিডিং রুম, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য সুপেয় ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থাসহ অন্যান্য সকল অবকাঠামোগত সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ, আধুনিক শিক্ষা উপকরণ এবং নান্দনিক ব্যবস্থাপনা দেখে প্রফেসর ড. এস এম কামরুজ্জামান অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন ও আনন্দিত হন। পরিদর্শন শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য বেশ কিছু মূল্যবান ও গঠনমূলক সুপরামর্শ প্রদান করেন। পাশাপাশি তিনি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
নওগাঁ বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও মাননীয় উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক প্রফেসর ড. এস এম কামরুজ্জামান
